১। অদ্য ২২ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর
গ্রামের শিংনগর মাঠ হতে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৪,০০০/-(চার হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২২ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ ছায়েদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
পুল্লিয়া গ্রামের পুল্লিয়া মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২২ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৩৬ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৩,৬০০/-(তেষট্টি হাজার ছয়শত)
টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৯১,৬০০/-(একনব্বই হাজার ছয়শত) টাকা
মাত্র।