১। অদ্য ২৪ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার
মোঃ রবিউর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
দর্শনা গ্রামের দর্শনা রেল ক্রসিং এর পার্শ্বে হতে ৪৪ টি থ্রি-পিচ এবং ৩০ টি শাড়ী আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৮২,০০০/-(দুই লক্ষ বিরাশি হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৪ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার
নায়েক মোঃ সামছুল আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর
থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া আমবাগান হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৯,০০০/-(উনচল্লিশ
হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩,২১,০০০/-(তিন লক্ষ একুশ হাজার) টাকা
মাত্র।
