Pages

Wednesday, April 27, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৮ এপ্রিল ২০১৬




১।   অদ্য ২৮ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা আমবাগান হতে ৫৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৭,০০০/-(সাতাশি হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ২৮ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৪০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের শিয়ালডাংগা মাঠ হতে ৪০ বোতল ফেন্সিডিল এবং ৫০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯১,০০০/-(একনব্বই হাজার) টাকা মাত্র।
৩।   অদ্য ২৮ এপ্রিল ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু বক্কর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার ধোপাখালী গ্রামের ধোপাখালী মাঠ হতে ০৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,২০০/-(তিন হাজার দুইশত) টাকা মাত্র।
৪।   অদ্য ২৮ এপ্রিল ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাংগা গ্রামের কার্পাসডাংগা মিশনপাড়া হতে ৫৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৪০০/-(বাইশ হাজার চারশত) টাকা মাত্র।
৫।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,০৩,৬০০/-(দুই লক্ষ তিন হাজার ছয়শত) টাকা মাত্র।