Pages

Monday, April 18, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৮ এপ্রিল ২০১৬



অদ্য ১৮ এপ্রিল ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ২০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঈশ্বরচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম । বর্ণিত সভায় মোঃ শহিদুল ইসলাম প্রধান শিক্ষক ঈশ্বরচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ আনোয়ার হোসেন সহকারী শিক্ষক ঈশ্বরচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ ইমান আলী ইমাম ঈশ্বরচন্দ্রপুর জামে মসজিদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৯০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।