অদ্য ২৭ এপ্রিল ২০১৬
তারিখ সকাল আনুমানিক ০৯ টা হতে ০৯ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সদরপাড়া চৌরাস্তার মোড়
নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নতুনপাড়া বিওপি কমান্ডার
হাবিলদার রফিকুল ইসলাম । এছাড়াও বর্ণিত সভায় মোঃ এমতাজ উদ্দিন প্রধান শিক্ষক নতুনপাড়া সরকারী প্রাথমিক
বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০
জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।