১। অদ্য ১১ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার
নায়েক পদ্মাসন সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ হতে ৬০ বোতল ফেন্সিডিল এবং ০২ বোতল ভারতীয় মদ আটক
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১১ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা
৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জয়পুর গ্রামের জয়পুর জিয়নগাড়ী মাঠ হতে ১০০ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৭৭,০০০/-
(এক লক্ষ সাতাত্তর হাজার) টাকা মাত্র।

