অদ্য ৩০ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১১টা ২০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় মেহেরপুর
জেলার মুজিবনগর
থানার অন্তর্গত আনন্দবাস
বাজার মাঠে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান
প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক
অতিরিক্ত পরিচালক আ ন ম নজরুল ইসলাম। এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় ৩নং বাগোয়ান
ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আইয়ুব হোসেন, আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক জনাব মোঃ মাহবুবুল হাসান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ,
নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

