Pages

Saturday, April 23, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৩ এপ্রিল ২০১৬


অদ্য ২৩ এপ্রিল ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪ টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হুদাপাড়া বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য হুদাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হুদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন হুদাপাড়া বিওপির কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল রশিদ। এছাড়াও বর্ণিত সভায় মোঃ বাবর ইসলাম (বাবু)সহকারী শিক্ষক হুদাপাড়া প্রাথমিক বিদ্যালয়, মোঃ হানিফ খন্দকার এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।