অদ্য ১৪ এপ্রিল ২০১৬
তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ সুলতানপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঝাঝাডাংগা মাদ্রাসা মাঠ নামক
স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সুলতানপুর বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ কাজী শাহিন । বর্ণিত সভায় মোঃ আব্দুল
মালেক প্র্রধান শিক্ষক ঝাঝাডাংগা মাদ্রাসা, মোঃ আব্দুর রহমান মেম্বার
পারকেষ্টপুর ৫নং ওয়ার্ড এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত
সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
