১। অদ্য ২৭
এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে
২০১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮০,৪০০/-(আশি
হাজার চারশত) টাকা মাত্র।
২। অদ্য ২৭
এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর
মাঠ হতে ৩০৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২২,০০০/-(এক
লক্ষ বাইশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৭
এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা গ্রামের দর্শনা হোল্ড
ষ্টেশন হতে ৬০ কেজি জিরা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/-(ত্রিশ
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ২৭
এপ্রিল ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা
রাস্তার উপর হতে ৪০ কেজি রং এবং ১১৩ টি গাড়ীর খুচরা যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ৫,৭২,৫০০/-(পাঁচ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।
৫। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৮,০৪,৯০০/-(আট লক্ষ চার হাজার নয়শত) টাকা
মাত্র।

