Pages

Monday, April 25, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৫ এপ্রিল ২০১৬



অদ্য ২৫ এপ্রিল ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০ টা হতে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উথুলী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য উথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উথুলী বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উথুলী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম । এছাড়াও বর্ণিত সভায় মোঃ ইউনুছ আলী মেম্বার ১নং ওয়ার্ড, মোঃ মাহাতাব উদ্দিন মেম্বার ২নং ওয়ার্ড উথুলী ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।