আজ (২০ এপ্রিল ২০১৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গা এর মুন্সিপুর বিওপির টহল কমাণ্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া তার টহলদল নিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিুপুর গ্রামের নাস্তিপুর কবরস্থানে অভিযান চালিয়ে ৬১৯ গ্রাম স্বর্ণ(৩০৯ গ্রাম ওজনের ০২ টি স্বর্ণের বার=৫৩
ভরি) (Pure gold 99.98%) এবং ০১ টি মোটর সাইকেল
০১ জন আসামীসহ (মোঃ শফিউল আলম বয়স ৩৫, পিতা-রবিউল হক, গ্রাম-নাস্তিপুর, পোঃ দর্শনা,
থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)আটক করতে সক্ষম হয়। আটককৃত স্বর্ণ এবং মোটরসাইকেল
এর আনুমানিক মূল্য ৩৮,৬০,০০০/-(আটত্রিশ লক্ষ ষাট হাজার টাকা) টাকা। এ ব্যাপারে মামলা দায়েরপূর্বক
পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


