অদ্য ২৯ এপ্রিল ২০১৬
তারিখ সকাল আনুমানিক ১০ টা হতে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরাকোনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নাজিরাকোনা স্কুল
মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নাজিরাকোনা বিওপি কমান্ডার
হাবিলদার নাসির উদ্দিন । এছাড়াও বর্ণিত সভায় মোঃ খায়রুল ইসলাম মেম্বার ৩নং বাগোয়ান
ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক
৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
