১। অদ্য ১৯ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা
৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা আমবাগান মাঠ হতে ২০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮১,৬০০/-(একাশি হাজার ছয়শত) টাকা মাত্র।
২। অদ্য ১৯ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা
৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ব্যাটালিয়ন সদরের
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার মোক্তারপুর গ্রামের মোক্তারপুর হতে ৩১৫ জোড়া ভারতীয় ফুটবল
খেলার বুট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,৩০,০০০/-(ছয় লক্ষ ত্রিশ হাজার)
টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৭,১১,৬০০/-(সাত লক্ষ এগারো হাজার ছয়শত) টাকা মাত্র।

