Pages

Wednesday, April 20, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২১ এপ্রিল ২০১৬



অদ্য ২১ এপ্রিল ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৯হতে ০৯টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ ফুলবাড়ী তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী মুন্সি । বর্ণিত সভায় মোঃ আব্দুস সালাম ফুলবাড়ী  সরকারী  প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১১০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।