১। অদ্য ১২ এপ্রিল ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা
৩০ মিনিট হতে ০৫টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর
বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং
অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মুন্সিপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ । বর্ণিত
সভায় মোঃ আবুল কাশেম চেয়ারম্যান ৩নং ইউনিয়ন পরিষদ কার্পাসডাংগা, মোঃ আশরাফ উদ্দিন
প্রধান শিক্ষক কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আয়নাল হক ইমাম কুতুবপুর জামে মসজিদ
এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ২৫০ জন স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২। অদ্য ১২ এপ্রিল ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৫টা
হতে ০৫টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বারাদি বিওপির সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বারাদি বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় বারাদি স্কুল মাঠে স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন বারাদি বিওপির কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান । বর্ণিত সভায় মোঃ
মোস্তফা কামাল প্রধান শিক্ষক বারাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ শাহীন আলম ও মোছাঃ তাহমিনা আক্তারসহ সহকারী শিক্ষক এবং
অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৫০ জন স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

