Pages

Thursday, April 28, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ এপ্রিল ২০১৬



১।   অদ্য ২৯ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
২।   অদ্য ২৯ এপ্রিল ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টা ১০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৬০ বোতল মদ এবং ১০০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৩০,০০০/-(এক লক্ষ ত্রিম হাজার) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৪৯,২০০ /-(এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুইশত) টাকা মাত্র।