Pages

Thursday, April 14, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৫ এপ্রিল ২০১৬



১।   অদ্য ১৫ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৪৬ বোতল  ভারতীয়  মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৯,০০০/-(উনসত্তর হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ১৫ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ০১ টি মোটর সাইকেল এবং ০২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৮০,৮০০/- (এক লক্ষ আশি হাজার আটশত) টাকা মাত্র।
৩।   অদ্য ১৫ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪।   অদ্য ১৫ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর মাঠ হতে ৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,০০০/- (বাইশ হাজার) টাকা মাত্র।
৫।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,৯১,০০০/- (দুই লক্ষে একানব্বই হাজার) টাকা মাত্র।