Pages

Wednesday, April 13, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৪ এপ্রিল ২০১৬



১।   অদ্য ১৪ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা আমবাগান হতে ৯৬ বোতল ফেন্সিডিল এবং ৫০ বোতল  ভারতীয়  মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,১৩,৪০০/-(এক লক্ষ তের হাজার চারশত) টাকা মাত্র।
২।   অদ্য ১৪ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তরপাড়া মাঠ হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র। 
৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৭৩,৪০০/- (এক লক্ষ তিহাত্তর  হাজার চারশত) টাকা মাত্র।