১। অদ্য ১২ এপ্রিল
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার শ্যামপুর গ্রামের শ্যামপুর
গ্রামস্থ রাস্তার পার্শ্বে হতে ০২ জন আসামীসহ {১। শ্রী কাজল কুমার দাস (২৪),
পিতা-মৃত শচীন কুমার দাস এবং ২। শ্রী অশোক কুমার (২৫), পিতা-শ্রী নরেশ উভয়ের
গ্রাম-চন্ডিপুর, পোষ্ট-দুধসর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ} ০৪ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,০০০/-(ছয় হাজার) টাকা মাত্র। আটককৃত আসামী
এবং মালামাল দামুড়হুদা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২। অদ্য ১২
এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর
গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১০০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১২ এপ্রিল
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ৬০
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার)
টাকা মাত্র।
৪। অদ্য ১২
এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার সুবেদার কাজী রবিউল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/- (পঁচাত্তর
হাজার) টাকা মাত্র।
৫। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,৫৫,০০০/- (দুই লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা
মাত্র।


