অদ্য ১৩ এপ্রিল ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টা হতে
০৮টা ৪০মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় নতুনপাড়া চৌ রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন নতুনপাড়া বিওপি কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম । বর্ণিত সভায় মোঃ
ফিরোজ মিয়া প্র্রধান শিক্ষক নতুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
