অদ্য ২২ এপ্রিল ২০১৬
তারিখ সকাল আনুমানিক ১০হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ মুজিবনগর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের
জন্য মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ সোনাপুর মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন মুজিবনগর কোম্পানী কমান্ডার পক্ষে নেতৃত্ত্বদেন হাবিলদার মোঃ গিয়াস
উদ্দিন । বর্ণিত সভায় মোঃ সোহরাব উদ্দিন বাগোয়ান ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ড এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৯০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।