১। অদ্য ২৫ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার
নায়েক মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৯৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,৪৮,৫০০/- (এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২৫ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার
নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর
থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ১২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫১,৬০০/- (একান্ন হাজার ছয়শত) টাকা মাত্র।
৩। অদ্য ২৫ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,৬০,১০০/-(দুই লক্ষ ষাট হাজার একশত)
টাকা মাত্র।