Pages

Saturday, April 30, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ মে ২০১৬



১।   অদ্য ০১ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৬০০/- (নয় হাজার ছয়শত) টাকা মাত্র।
২।   অদ্য ০১ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তরপাড়া মাঠ হতে ৩৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৮,৫০০/- (আঠান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩।   অদ্য ০১ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৪০,১০০/-(এক লক্ষ চল্লিশ হাজার একশত) টাকা মাত্র।