Pages

Wednesday, April 20, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২০ এপ্রিল ২০১৬



১।   অদ্য ২০ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুর মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস গ্রামের আনন্দবাস বাজার পাড়া হতে ১৭৫ গ্রাম গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬১২/-(ছয়শত বার) টাকা মাত্র।
২।   অদ্য ২০ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭,২০০/-(সাত হাজার দুইশত) টাকা মাত্র।
৩।   অদ্য ২০ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ৩৫৫৫টি ভারতীয় দরজার কবজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,৯৩,০০০/-(পাঁচ লক্ষ তিরানব্বই হাজার) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৬,০০,৮১২/-(ছয় লক্ষ আটশত বার) টাকা মাত্র।