অদ্য
০৪ এপ্রিল ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও
শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে
স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শিংনগর
হাই স্কুল মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নিমতলা বিওপি কমান্ডার
নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক । বর্ণিত সভায় মোঃ আব্দুল হান্নান ভারপ্রাপ্ত
চেয়ারম্যান ৮নং উথুলী ইউনিয়ন পরিষদ, মোঃ আমিনুল ইসলাম সভাপতি শিংনগর হাই স্কুল এবং
অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১০০ জন স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
