১। অদ্য ০৬ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮৩/৪-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার ছোটবলদিয়া মেহগনি বাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা বিওপি
কমান্ডার হাবিলদার কৃষ্ণপদ ভৌমিক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩
বিএসএফ ব্যাটালিয়নের বিষ্ণপুর ক্যাম্প কমান্ডার এসআই কুলয়ান শিং ।
২। অদ্য ০৬ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৩টা ৩০
মিনিট হতে ০৪টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১০৩/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর
থানার কাকমাড়ি মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার
হাবিলদার আবু তাহের এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের ব্রামনগর ক্যাম্প কমান্ডার এএসআই বিকে মিশ্র।
৩। অদ্য ০৬ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৪টা
হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা কোম্পানী
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার দর্শনা আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দর্শনা
কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এসি তারাদত্ব।
৪। অদ্য ০৬ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৪টা
৩০ মিনিট হতে ০৫টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি
নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ
আব্দুল বারেক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে
ক্যাম্প কমান্ডার এসআই গংগা ধার।
৫। অদ্য ০৬ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৬টা
হতে ০৬টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭২ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর
মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ
আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে
আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই ডি দাশ।
৬। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে
উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না
কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না
হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।




