Pages

Wednesday, May 4, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০৪ মে ২০১৬



অদ্য ০৪ মে ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর হাইস্কুল মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন গয়েশপুর বিওপির পক্ষে নেতৃত্বদেন হাবিলদার মোঃ আরিফুল ইসলাম । বর্ণিত সভায় মোঃ হারুন অর রশিদ প্রধান শিক্ষক গয়েশপুর হাই স্কুল এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।