১। অদ্য ০৪ মে ২০১৬
তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি এর নিকট হতে ১৩৭ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৪,৮০০/- (চুয়ান্ন হাজার
আটশত) টাকা মাত্র।
২। অদ্য ০৪ মে ২০১৬
তারিখ রাত আনুমানিক ০৪টা ৪৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন মিয়া সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের শেয়ালডাংগা
হতে ৭৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,১৪,০০০/- (এক লক্ষ
চৌদ্দ হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৬৮,৮০০/-(এক লক্ষ আটষট্টি হাজার আটশত)
টাকা মাত্র।
