Pages

Friday, June 3, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৪ জুন ২০১৬



১।   অদ্য ০৪ জুন ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ হতে ২৫ বোতল ভারতীয় মদ এবং ১২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪২,৩০০/-(বিয়াল্লিশ হাজার তিনশত) টাকা মাত্র।
২।   অদ্য ০৪ জুন ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুড়া জেলার শালিকা থানার আরপাড়া গ্রামের আরপাড়া পাকা রাস্তা হতে ৮৩৭৫ মিটার ভারতীয় থান কাপড় আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৬,৮৭,৫০০/-(ছত্রিশ লক্ষ সাতাশি হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩।  উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩৭,২৯,৮০০/-(সাইত্রিশ লক্ষ উনত্রিশ হাজার আটশত)  টাকা মাত্র।