Pages

Thursday, June 2, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৩ জুন ২০১৬



১। অদ্য ০৩ জুন ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ১২ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,৮০,০০০/- (ছয় লক্ষ আশি হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০৩ জুন ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা আমবাগান হতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাত্র।
৩।   অদ্য ০৩ জুন ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫২,৫০০/- (বাহান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৭,৫২,৫০০/-(সাত লক্ষ বাহান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।