Pages

Monday, June 6, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৭ জুন ২০১৬



১।   অদ্য ০৭ জুন ২০১৬ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুড়া জেলার মাগুড়া সদর থানার মাগুড়া গ্রামের মাগুড়া পাকা রাস্তার উপর হতে ঢাকাগামী এসএ পরিবহন কার্ভাড ভ্যান তল্লাশী করে ১১৪ পিস ভারতীয় উন্নতমানের থ্রীপিচ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪,৫৬,০০০/-(চার লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০৭ জুন ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে যশোর হতে কুষ্টিয়াগামী যাত্রীবাহি বাস তল্লাশি করে ৩১৯ জোড়া কানের দুল, ৩৪১ টি গলার মালা, ৪০ জোড়া পায়ের নুপুর, ৫৬ টি আংটি, ৪২ টি বেসলাইট, ০৬টি মাথার ক্লিপ, ৪৪ জোড়া হাতের চুড়ি, ১৮০ পাতা কপালের টিপ, ১২ টি লিপজেল, ৪৩৩টি চোখের কাজল, ২২ টি ফ্রেসওয়াস এবং ২৮১০ টি আতশবাজি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,২৭,৪৫০/-(তিন লক্ষ সাতাশ হাজার চারশত) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৭,৮৩,৪৫০/-(সাত লক্ষ তিরাশি হাজার চারশত পঞ্চাশ) টাকা মাত্র।