Pages

Sunday, June 5, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৬ জুন ২০১৬



১।   গত জুন ২০১৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের বাজিতপুর পূর্ব পাড়া হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ আফাজ শেখ (৪০), পিতা-মোঃ হেরেং, গ্রাম-বুড়িপোতা, থানা+জেলা-মেহেরপুর} ০১ গ্রাম ভারতীয় হিরোইন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ,০০০/-(দু হাজার) টাকা মাত্র।আটককৃত আসামী এবং মালামাল মেহেরপুর সদর থানায় সোর্পদ করা হয়েছে। যার মামলা নম্বর ০৯০৯ তারিখ ০৬ জুন ২০১৬।


২।   অদ্য ০৬ জুন ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ৬০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ০৬ জুন ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক  মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া নদীর পাড় হতে ১০২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৩,০০০/-(এক লক্ষ তিপ্পান্ন হাজার) টাকা মাত্র।

৪।   অদ্য ০৬ জুন ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর জামতলা হতে ১০০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।

৫।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩,৯,০০০/-(তিন লক্ষ পচাঁনব্বই হাজার) টাকা মাত্র।