অদ্য ০২ জুন ২০১৬
তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৫৭৫
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৩০,০০০/- (দুই
লক্ষ তেইশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০২ জুন ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ হতে ১৫০ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,২৫,০০০/- (দুই লক্ষ পঁচিশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৪,৫৫,০০০/-(চার
লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা মাত্র।