Pages

Sunday, November 6, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৭ নভেম্বর ২০১৬



১।   অদ্য ০৭ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বুচিতলা গ্রামের বুচিতলা মাঠ হতে ৪৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৭,৫০০/-(সাতষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।


২।   অদ্য ০৭ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী গ্রামের বারাদী মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৮০০/-(আটাশ হাজার আটশত) টাকা মাত্র।


৩।   অদ্য ০৭ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পারকেষ্টপুর গ্রামের পারকেষ্টপুর পাকা রাস্তার উপর হতে ৩২২০ টি ভারতীয় আতশবাজী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪০,৬০০/-(চল্লিশ হাজার ছয়শত) টাকা মাত্র।

৪।   উপরের আটককৃত ৪৫ বোতল মদ, ৭২ বোতল ফেন্সিডিল এবং ৩২২০ টি আতশবাজী এর সর্বমোট মূল্য ১,৩৬,৯০০/-(এক লক্ষ ছত্রিশ হাজার নয়শত) টাকা মাত্র।