Pages

Monday, November 21, 2016

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ট্যাবলেট, ফেন্সিডিল এবং মদ আটক ২২ নভেম্বর ২০১৬



১।   অদ্য ২২ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১২০ বোতল ফেন্সিডিল এবং ১০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৩,০০০/-(তেষট্টি হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ২২ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকান হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা মাঠ হতে ১০,০০০ টি CARBONET OF CODE R-MINT ট্যাবলেট এবং ২০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৩০,০০০/-(এক লক্ষ ত্রিশ হাজার) টাকা মাত্র।
৩।   উপরে আটককৃত ১০,০০০ টি CARBONET OF CODE R-MINT  ট্যাবলেট, ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৩০ বোতল ভারতীয় মদ এর সর্বমোট মূল্য ১,৯৩,০০০/-(এক লক্ষ তিরানব্বই হাজার) টাকা মাত্র।