১। অদ্য ১৯ নভেম্বর ২০১৬ তারিখ ভোর
আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ নামক স্থানে ফাঁদ পাতে। আনুমানিক ভোর ০৫ টা
৩০ মিনিটের সময় একজন লোক একটি ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল
দল চ্যালেঞ্জ করলে বর্ণিত ব্যক্তি ব্যাগটি ফেলে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। তখন টহল
দল ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় আটক করে এবং ব্যাগের ভিতর হতে ৬৮৮ ভরি ভারতীয় রুপার
চেইন উদ্ধার করে, যার আনুমানিক মূ্ল্য ১৩,৭৬,০০০/-(তের লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা
মাত্র।
২। উপরে আটককৃত
৬৮৮ ভরি ভারতীয় রুপার চেইন এর সর্বমোট মূল্য ১৩,৭৬,০০০/-(তের লক্ষ ছিয়াত্তর হাজার)
টাকা মাত্র।
