Pages

Monday, November 7, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৮ নভেম্বর ২০১৬



১।   অদ্য ০৮ নভেম্বর ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর কবর স্থান হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৮০০/-(আটাশ হাজার আটশত) টাকা মাত্র।