Pages

Saturday, November 26, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৬ নভেম্বর ২০১৬



অদ্য ২৬ নভেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চাকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ঠাকুরপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম । বর্ণিত সভায় মোঃ হাকিম মেম্বার কুড়ালগাছি, মোঃ আব্দুল হক ইমাম চাকুলিয়া জামে মসজিদ, আব্দুর রশিদ সহকারী শিক্ষক চাকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য ২নং ওয়ার্ড গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।