১। অদ্য ২৩
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার) টাকা মাত্র। পলাতক আসামী ০২ জন (ক। মোঃ এমদাদুল হক মন্ডল (৩০), পিতা- এরশাদ
মন্ডল, গ্রাম-মুন্সিপুর মাঠপাড়া, ডাক- পিরপুরকুল্লা এবং খ। মোঃ শফিকুল কামার (৩৫),
পিতা- মৃত গনি কামার, গ্রাম-মুন্সিপুর মাঝপাড়া, ডাক-কুতুবপুর উভয়ের
থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)।আটককৃত মালামাল দামুড়হুদা থানায় জমা করতঃ পলাতক
আসামীর বিরুদ্ধে সুবেদার মোঃ অহিদুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা
করেছে, যার মামলা নং-৩৫ তারিখ ২৩ নভেম্বর ২০১৬।
২। অদ্য ২৩ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য
৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।
৩। অদ্য ২৩
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নিমতলা
বড়বাধ হতে ৬৭ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৬,৮০০/-(ছাব্বিশ
হাজার আটশত) টাকা মাত্র।
৪। অদ্য ২৩
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া
মাঠ হতে ৩৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৪,৪০০/-(চৌদ্দ
হাজার চারশত) টাকা মাত্র।
৫। অদ্য ২৩
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মান্নান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
স্কুল মাঠ হতে ২৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৬০০/-(নয়
হাজার ছয়শত) টাকা মাত্র।
৬। অদ্য ২৩
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম
উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া
গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৫০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর
হাজার) টাকা মাত্র।
৭। অদ্য ২৩
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলিমুজ্জামান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
বাঁশবাগান হতে ৪৫ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৭,৫০০/-(সাতষট্টি
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৮। উপরে আটককৃত
২৮৩ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৯৫ বোতল ভারতীয় মদ এর সর্বমোট মূল্য ২,৫৫,৭০০/-(দুই
লক্ষ পঞ্চান্ন হাজার সাতশত) টাকা মাত্র।