অদ্য ১০ নভেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক
০৮টা ৩০ মিনিট হতে ০৯ টা ২০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দাড়িয়াপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত দাড়িয়াপুর
বাজার নামক স্থানে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান
প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, নারী
ও শিশু পাচাররোধ, মাদক দ্রব্যের কুফল, বর্তমান দেশের সার্বিক নিরাপত্তা সম্পর্কিত জনসচেতনতামূলক
সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় বর্ণিত বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ
আমির মজিদ। এছাড়াও বর্ণিত জনসচেতনতা মূলক সভায় এ্যাডভোকেট জনাব মোঃ কলিম উদ্দিন
সাহেব চেয়ারম্যান ইউপি কার্পাসডাংগা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,
সাংবাদিকবৃন্দ এবং এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।



