১। অদ্য ১৭ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ১৪,৪০০/-(চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র।
২। অদ্য ১৭ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সদাবাড়ী গ্রামের সদাবাড়ী
মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৭ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের মালশাগাড়ী
মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ১৭ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোটবলদিয়া গ্রামের ছোটবলদিয়া মাঠ
হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার)
টাকা মাত্র।
৫। উপরে আটককৃত
১২০ বোতল মদ এবং ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,৯৪,৪০০/-(এক লক্ষ
চুরানব্বই হাজার চারশত) টাকা মাত্র।



