Pages

Thursday, November 24, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৫ নভেম্বর ২০১৬



১।   গত ২৪ নভেম্বর ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯২ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মেহগনি বাগান নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক শ্রী বিনয় (৩০), পিতা- মৃত বিশ্বনাথ কর্মকার, গ্রাম-বিনতপুর, থানা+জেলা-রাজবাড়ীকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় মুন্সিপুর বিওপির টহলদল কর্তৃক আটক করা হয়। আটককৃত ব্যক্তির নিকট হতে ০১ টি চাইনিজ চাপাতি, ০২ টি মোবাইল এবং ৪,৬০০/- বাংলাদেশী টাকা পাওয়া যায়। পরবর্তীতে বর্ণিত নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার দায়ে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। যার মামলা নং-৩৮ তারিখ ২৪ নভেম্বর ২০১৬।
২।   অদ্য ২৫ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর আমবাগান হতে ৩৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৫,৫০০/-(পঞ্চান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩।   উপরে আটককৃত ৩৭ বোতল ভারতীয় মদ এর সর্বমোট মূল্য ৫৫,৫০০/-(পঞ্চান্ন হাজার পাঁচশত)টাকা মাত্র।