১। অদ্য ১৬ নভেম্বর
২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার পেয়ারাতলা গ্রামের পেয়ারাতলা
পাকা রাস্তার উপর হতে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৬ নভেম্বর
২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক বীরেন্দ্র নাথ সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝা
বাবলাতলার মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৬
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া
মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর
হাজার) টাকা মাত্র।
৪। উপরে আটককৃত
১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৫০ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,৩৫,০০০/-(এক লক্ষ পঁয়ত্রিশ
হাজার) টাকা মাত্র।


