Pages

Thursday, November 10, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযার ১১ নভেম্বর ২০১৬



১।   অদ্য ১১ নভেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুন তেতুলিয়া গ্রামের নতুন তেতুলিয়া নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ মিকাইল হোসেন (১৮), পিতা-মোঃ শওকত আলী, গ্রাম-গোয়ালপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা) ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত আসামীসহ মালামাল জীবননগর থানায় সোপর্দ করতঃ হাবিলদার মোঃ আশানুল হক বাদী হয়ে বণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করার কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


২।   অদ্য ১১ নভেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কাপাসডাংগা গ্রামের কাপাসডাংগা খ্রিস্টান কবরস্থান হতে ৬০০ টি ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৮০,০০০/-(এক লক্ষ আশি হাজার) টাকা মাত্র।


   

৩।   অদ্য ১১ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইছাখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার ইছাখালী গ্রামের ইছাখালী শবজীপাড়া কবর স্থান হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।



৪।   অদ্য ১১ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৪,৪০০/-(চুয়াল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।



৫।   অদ্য ১১ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লাহ গ্রামের পীরপুরকুল্লাহ কবরস্থান হতে ১৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৫০০/-(আটাশ হাজার পাঁচশত) টাকা মাত্র।


৬।   অদ্য ১১ নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনেটর সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিয়ালমারী গ্রামের শিয়ালমারী বাজার নামক স্থান হতে ৬০ টি কারেন্ট জাল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা মাত্র।


৭।   উপরে আটককৃত ৬০০ টি ইয়াবা, ১০৮ বোতল ফেন্সিডিল, ৩৯ বোতল ভারতীয় মদ এবং ৬০ টি কারেন্ট জাল এর সর্বমোট মূল্য ৫,৮১,৭০০/-(পাঁচ লক্ষ একাশি হাজার সাতশত) টাকা মাত্র।