অদ্য ১০ নভেম্বর ২০১৬
তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ ইছাখালী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য ইছাখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ইছাখালী শবজীপাড়া নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ইছাখালী বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন। বর্ণিত
সভায় মোঃ ওয়াসীম মিয়া ইউপি সদস্য বুড়িপোত ইউপি এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ
বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।
