Pages

Tuesday, November 29, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ২৯ নভেম্বর ২০১৬



১।    অদ্য ২৯ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঝা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২২ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার ইছাখালী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঝাঝা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের বেতাই কোম্পনী কমান্ডার ইন্সপেক্টর রতন চাঁদ।

২।    অদ্য ২৯ নভেম্বর ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৪/৪-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার তিনচারা মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন হুদাপাড়া বিওপি কমান্ডার হাবিলদার আলীমুজ্জামান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের শিকরা ক্যাম্প কমান্ডার এসআই একে ডুবে।  

৩।  উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।