অদ্য ২৩ নভেম্বর ২০১৬
তারিখ বিকাল আনুমানিক ০৩টা ৩০ মিনিট হতে ০৪টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ দশনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক
পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য দশনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জয়নগর নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দশনা বিওপি পক্ষে নেতৃত্ব দেন হাবিলদার মোঃ আব্দুল
হালিম । বর্ণিত সভায় মোঃ চান্দু মাষ্টার কাউন্সিলর দশনা পৌরসভা এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৩০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।