১। অদ্য ১৩ নভেম্বর
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
ঈদগাহ মাঠ হতে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২ ডজন আতশবাজি আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ১,৮০,৩০০/-(এক লক্ষ আশি হাজার তিনশত) টাকা মাত্র।
২। অদ্য ১৩
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মতিউর রহমান
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রামের
সন্তোষপুর মাঠ হতে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ২৮,৪০০/-(আটাশ হাজার চারশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৩
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ বীরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
বাঁশবাগান হতে ৫৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮২,৫০০/-(বিরাশি
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। অদ্য ১৩
নভেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সাইদুল ইসলাম
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী
মাঠ হতে ৩৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৫,৫০০/-(পঞ্চান্ন
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৫। উপরে আটককৃত
৫৯৫ পিস ইয়াবা, ৭১ বোতল ফেন্সিডিল এবং ৯২ বোতল মদ এর সর্বমোট মূল্য ৩,৪৬,৭০০/-(তিন
লক্ষ ছেচল্লিশ হাজার সাতশত) টাকা মাত্র।



