Pages

Tuesday, November 29, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৯ নভেম্বর ২০১৬



অদ্য ২৯ নভেম্বর ২০১৬ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ফুলবাড়ী মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোস্তাফা আলী । বর্ণিত সভায় মোঃ আলী আহম্মেদ মেম্বার কুড়ালগাছি ইউপি, মোঃ মোস্তাফিজুর রহমান ইমাম মাঠপাড়া জামে মসজিদ, মোঃ আশরাফুল আলম সহকারী শিক্ষক বুচিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।